তৃণমূলের কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১১ - The News Lion

তৃণমূলের কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনায় গ্রেপ্তার ১১

 


দি নিউজ লায়নঃ     তৃণমূলের কর্মী-সমর্থকদের উপর হামলার ঘটনায় পুলিশ বিজেপির ১১ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনা বর্ধমান থানার পালিতপুর এলাকায়। পালিতপুরেই ধৃতদের বাড়ি। পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তৃণমূল বিরোধী মন্তব্য দলের এক সমর্থকের মোবাইলে পাঠায় বিজেপির এক কর্মী। মঙ্গলবার সন্ধ্যায় পালিতপুরের একটি হোটেলে বিজেপির কয়েকজন যান। মোবাইলে মেসেজ পাঠানো নিয়ে বচসা বাধলে হোটেলের মালিক সহ কয়েকজনকে মারধর করে বিজেপির লোকজন। 


এরপর তৃণমূল দলবল নিয়ে বিজেপি কর্মী-সমর্থকদের উপর হামলা চালাতে যায়। সেই সময় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। বিজেপির লোকজন তৃণমূলের কর্মী-সমর্থকদের ঘিরে মারধর করে। তাতে শেখ জাহাঙ্গীর ও শেখ ডালিম গুরুতর জখম হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। সেখান থেকে তাঁদের শক্তিগড় থানার বামবটতলার একটি বেসরকারি হাসপাতালে ভরতি করা হয়। 


ঘটনার বিষয়ে ডালিমের ভাই আলিম শেখ ২৪ জনের বিরুদ্ধে সুনিির্দষ্টভাবে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, ঘটনার দিন সন্ধ্যায় তৃণমূলের লোকজন পাির্টর প্রচারে বাড়ি বাড়ি ঘুরছিলেন। সেই সময় কয়েকজন লাঠি, শাবল, হাঁসুয়া, রড, কাটারি প্রভৃতি নিয়ে তাঁদের উপর হামলা চালায়। অন্নপূর্ণা মন্দিরের কাছে ফেলে তাঁদের মারধর করা হয়। হাঁসুয়া দিয়ে ডালিমের মাথায় কোপানো হয়। জাহাঙ্গীরকেও বেধড়ক পেটানো হয়। অভিযোগ পেয়ে পরিকল্পিতভাবে হামলা, মারাত্মকভাবে জখম করা ও খুনের চেষ্টার ধারায় মামলা রুজু হয়েছে। 


পরে এক তৃণমূল কর্মীর বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। তদন্তে নেমে বুধবার ভোরে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। অস্ত্র উদ্ধারের জন্য এবং বাকি অভিযুক্তদের হদিশ পেতে ধৃত কানু ঘোড়ুই, শ্যামাপদ সাঁতরা, লাল্টু মাঝি ও গৌতম ঢককে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। তাদের ৪ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নিের্দশ দেন সিজেএম সুজিত কুমার বন্দ্যোপাধ্যায়। 


বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ৭ এপ্রিল ফের আদালতে পেশের নিের্দশ দেন সিজেএম। বিজেপির জেলা সম্পাদক শ্যামল রায় বলেন, হোটেলে নেশার জিনিস বিক্রি হয়। গ্রামের মানুষ এর প্রতিবাদ করলে তৃণমূলের লোকজন হামলা চালায়। ঘটনায় বেছে বেছে বিজেপির কর্মী-সমর্থকদের গ্রেপ্তার করা হয়েছে। বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আনব আমরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.